বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আবু হানিফের মেয়ে। তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। তাসপিয়ার বাবা পেশায় একজন দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহাসড়কের নাইখাইন গ্যাস পাম্প এলাকায় সড়ক পার হচ্ছিল তাসপিয়া। এ সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
ডিবিসি/এসভিএন