ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিরাজগঞ্জে নারিকেল গাছ উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে নারিকেল গাছ উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারা বাংলা

সিরাজগঞ্জে নারিকেল গাছ উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পুর বাবার নাম এনামুল সরকার। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। তবে তিনি রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠেন পাপ্পু। ওই গাছটির পাশ দিয়েই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার টানা ছিল। গাছ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে তার শরীরের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। 

 

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে নারিকেল গাছে কাজ করার সময় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং মরদেহটি উদ্ধার করেন।

 

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন