ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, প্রবাস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ, প্রবাস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐশি।

শুক্রবার (৯ অক্টোবর) ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐশির মৃত্যুর তথ্য জানায়। ওই পোস্টে বাংলাদেশি এই শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানায় হাইকমিশন।


দুর্ঘটনার বিষয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐশি একটি ধূসর রঙের বিএমডব্লিউ সেডানে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি গাড়িটির সামনের আসনে বসে ছিলেন। দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঐশির মৃত্যু হয় ঘটনাস্থলেই।


সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ওই গাড়িতে ঐশি ছাড়াও আরও তিন যাত্রী ছিলেন। গাছের সঙ্গে গাড়িটির ধাক্কায় ঐশি প্রাণ হারালেও বাকি তিন যাত্রী বেঁচে যান। একই গাড়িতে থাকা এই তিনজন সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পান।


বৃহস্পতিবার সকালে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় এই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবর পরদিন জানায় হাইকমিশন। তাদের শোকবার্তায় ঐশির অকালপ্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন