আন্তর্জাতিক, ভারত
ভারতে নবদম্পতির পায়ে শেকলবাঁধা মরদেহ মিলল নদীতে

ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় তাপ্তি নদী থেকে পায়ে লোহার শেকল বাঁধা অবস্থায় এক নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, জেলার সাভালদে এলাকা থেকে উদ্ধার হওয়া ওই যুগলের নাম শ্যাম হরি পাতিল ও স্বপ্না পাতিল। তাদের বাড়ি জলগাঁও জেলার অমলনের তালুকে। মাত্র কয়েক মাস আগে তারা ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এক পুলিশ কর্মকর্তা জানান, নদীর তলদেশে তাদের মরদেহ পাওয়া যায়। দুজনের পা একসঙ্গে লোহার শেকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া গেছে।
ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার রহস্য উদঘাটনে সব দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন