ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন আলেক্সান্দার সেফেরিন

চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন আলেক্সান্দার সেফেরিন

খেলাধুলা, ফুটবল

চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন আলেক্সান্দার সেফেরিন

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পূর্বের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেক্সান্দার সেফেরিন। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান। এর আগে তিনি জানিয়েছিলেন, পরবর্তী মেয়াদে তিনি আর দায়িত্বে থাকতে চান না।

 

সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ। এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো।

 

সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, ‘অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য।’

 

এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে।

 

উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

আরও পড়ুন