ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় হত্যার শিকার

যশোরে দাদার কবরের পাশে শায়িত হলো তাজমিন

যশোরে দাদার কবরের পাশে শায়িত হলো তাজমিন
কুমিল্লায় হত্যার শিকার

যশোরে দাদার কবরের পাশে শায়িত হলো তাজমিন

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেখানে দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন।

এর আগে তাজমিনের মরদেহ ছাতিয়ানতলা গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন আপনজনেরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে শোকহত তার মা। মেয়ের মরদেহ গ্রামে আসার পরও থামেনি তার আহাজারি।


তাজমিনের বাবা মেয়ের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। মা-বাবার পাশাপাশি একই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের সবার।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন