ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মশা মারতে কামান লাগবে না: ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে ভারতের হাইকোর্ট

মশা মারতে কামান লাগবে না: ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে ভারতের হাইকোর্ট

আন্তর্জাতিক, ভারত

মশা মারতে কামান লাগবে না: ককরোচ পার্টির বিক্ষোভ নিয়ে ভারতের হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো ও ট্রেন চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ বাতিল করেছেন সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করে শুক্রবার ভারতের শীর্ষ আদালত মন্তব্য করেন, ‘মশা মারতে কামান দাগানো যাবে না।’ একই সঙ্গে মেট্রো ও অন্যান্য ট্রেন সেবা সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না বলেও কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

 

যাত্রীদের ভোগান্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আদালত কেন্দ্রকে জানান, শহরের সব প্রান্ত থেকেই মানুষ যাতায়াত করেন, তাই সবকিছু এভাবে বন্ধ রাখা সম্ভব নয়। মেট্রো ও ট্রেন চলাচলে আরোপিত কড়াকড়ি পুনর্বিবেচনা করারও নির্দেশ দেওয়া হয়।

 

কেন্দ্রের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘তরুণ থেকে শুরু করে প্রবীণ- সবাই ভ্রমণ করেন। মৌলিক নাগরিক সুবিধা পাওয়ার অধিকার সাধারণ যাত্রীদের রয়েছে।’ বিধিনিষেধ আরোপ এবং পুরোপুরি বন্ধ করে দেওয়ার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা মনে করিয়ে দিয়ে বন্ধ রাখা মেট্রো স্টেশনের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেন আদালত।

 

মেট্রো স্টেশন বন্ধ এবং ট্রেন বাতিলের বিরুদ্ধে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির দায়ের করা এক আবেদনের শুনানিতে এই নির্দেশ দেন আদালত। শুনানিতে আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ও সংসদ সদস্য কপিল সিব্বল আদালতে বলেন, ‘সব ট্রেন বাতিল করা হয়েছে, মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও যাতায়াত করার উপায় নেই। আমার দেশে কী হচ্ছে? এটি তো একটি শান্তিপূর্ণ বিক্ষোভ।’

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন