ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে দিল্লির জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিতের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।

শুক্রবার রাতে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলসহ সংশ্লিষ্ট টেলিকম অপারেটরগুলোকে তাৎক্ষণিকভাবে এই আদেশ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। 

 

আদেশে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের অনুমোদনক্রমে টেলিকমিউনিকেশন অ্যাক্ট অনুযায়ী শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত সব ধরনের মোবাইল ইন্টারনেট প্রযুক্তি স্থগিত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ইন্টারনেট স্থগিতের ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহিব, বারাকাহাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড ও জাংপুরাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজীব চক ও নতুন দিল্লিসহ ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান ফটক বন্ধ এবং রাজধানীর উদ্দেশে আসা ৬০টির বেশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়।

 

এদিকে মেট্রো ও রেল চলাচলে এমন কঠোর বিধিনিষেধ আরোপের পরিপ্রেক্ষিতে শুক্রবার অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক রিট আবেদনের শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করেন, একটি মাছি মারতে স্লেজহ্যামার ব্যবহার করা যায় না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতেই পারে, তবে এর অর্থ এই নয় যে সবকিছু স্তব্ধ করে দিয়ে সাধারণ মানুষকে যাতায়াতহীন করে ফেলা হবে। সরকারের পক্ষে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিক্ষোভের অধিকার সুরক্ষার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন