ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে মোতায়ন

সমুদ্রে ২৬৫ দিনের যাত্রা শেষে দেশে ফিরেছেন মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

সমুদ্রে ২৬৫ দিনের যাত্রা শেষে দেশে ফিরেছেন মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে মোতায়ন

সমুদ্রে ২৬৫ দিনের যাত্রা শেষে দেশে ফিরেছেন মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দীর্ঘ সমুদ্রযাত্রার কষ্ট পেরিয়ে ঘরে ফিরেছেন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকেরা। ৮ অক্টোবর ক্যালিফোর্নিয়ার করোনাডোর নেভাল এয়ার স্টেশন নর্থ আইল্যান্ডে তাঁদের বরণ করেন শত শত স্বজন, বন্ধু ও সহকর্মী। উচ্ছ্বাস, চোখের জল আর আলিঙ্গনে আবেগঘন হয়ে ওঠে পুরো ঘাঁটি।

১০ মাসের বেশি সময়ের এই মোতায়েনে টানা ২৬৫ দিন সমুদ্রে কাটিয়েছেন নাবিকেরা। নির্ধারিত সময়ের কয়েক মাস পর তাদের দেশে ফেরা নিয়ে আগেই আলোচনা তৈরি হয়েছিল। দীর্ঘ বিচ্ছিন্নতা, সংকীর্ণ আবাসন এবং সরবরাহব্যবস্থার সমস্যায় খাবারের সংকট তাঁদের জীবন কঠিন করে তোলে। মনোবল ও মানসিক স্বাস্থ্যের অবনতির খবরও সামনে আসে। এ সময়ে আট নাবিক আত্মহত্যার চেষ্টা করেন, তবে কারও মৃত্যু হয়নি।


ফেরার মুহূর্তে সেই দুর্ভোগ ছাপিয়ে যায় প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ। স্ত্রী মেলানির আলিঙ্গনে জড়ানোর আগে জোয়েল ডেভিস বলেন, অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল। ছেলের মাথায় নিজের টুপি পরিয়ে তাকে কোলে তুলে নেন তিনি।


টেরেন্স স্টোকসের জন্য দিনটি ছিল আরও বিশেষ। মেয়ে, সঙ্গী ও বাবার সঙ্গে পুনর্মিলনের পাশাপাশি প্রথমবার সামনাসামনি দেখেন শিশুপুত্র শিয়াকে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন ড্যান কিলারের তথ্য অনুযায়ী, জাহাজ ও বিমান শাখার ১২২ জন বাবা প্রথমবার তাদের সন্তানদের দেখার সুযোগ পাচ্ছেন।


আটলান্টা থেকে আসা মেল হার্ডম্যানও ছেলে জ্যাকবের খাবারের কষ্ট ও মনোবল কমে যাওয়ার কথা জানান। তবে স্বজনদের উপস্থিতিতে ফেরার আয়োজন দ্রুত উৎসবে রূপ নেয়।


অভ্যর্থনায় ছিল সরাসরি রক সংগীত, আতশবাজি ও শিশুদের খেলার আয়োজন। চিক-ফিল-এ নাবিকদের বিনা মূল্যে খাবার দেয়। সান ডিয়েগো পাদ্রেস নিয়ে আসে হাজারো টি-শার্ট। ছেলে নোয়াহকে বরণ করতে এসে নোরা রোমেরো বলেন, শুধু নিজের সন্তান নয়, জাহাজের সব নাবিককে নিয়েই তারা গর্বিত।


সূত্র: ইউএসএ টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন