ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

সারা বাংলা

গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়ে ও পথরোধ করে 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ' নামের একটি বিকাশ এজেন্টের নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইকারীদের গুলিতে এজেন্টের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে প্রাইভেটকার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আহত চালক লাল মিয়া জানান, নরসিংদী থেকে প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৩ কোটি টাকা নিয়ে তারা রওয়ানা হন। উপজেলার গোসিংগা কর্ণপুর গজারি বন এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে গুলি ছোড়ে। এতে অ্যাকাউন্টস অফিসার হিমেল গুলিবিদ্ধ হন এবং ধস্তাধস্তির সময় গাড়িতে থাকা অন্য দুজন আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়িতে থাকা দুই বস্তা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন