আন্তর্জাতিক
নোবেল শান্তি পুরষ্কার ঘেষণার পরপরই আইসিসির ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্প প্রশাসন সংস্থাটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার (৯ অক্টোবর) ঘোষিত এই পদক্ষেপের ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের বড় ধরনের কূটনৈতিক বিরোধ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমেরিকানদের বিচার করতে দেবেন না। আইসিসিকে ‘উচ্ছৃঙ্খল আদালত’ আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্থাটির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে, যাতে তাদের সম্পদ ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা ভেঙে পড়ে। নতুন এই পদক্ষেপে আদালতকে সেবাদানকারী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাকেও শাস্তির আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।
আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাঝাত শামীম খান এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের শাসন এবং একটি স্বাধীন বিচারিক সংস্থার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা আদালতের তদন্ত বা বিচারপ্রক্রিয়া থামাতে পারবে না এবং তাদের কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।
ডিবিসি/এসডব্লিউএন