ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট নিহত

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট নিহত

আন্তর্জাতিক, আরব

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সৌদিয়ার পাইলট ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামি রয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া তার পরিচয় নিশ্চিত করেছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, হামলায় বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, বৃহস্পতিবার বিমানবন্দরে দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রথম হামলার লক্ষ্য ছিল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা। দ্বিতীয় হামলাটি হয় সৌদিয়ার একটি উড়োজাহাজে।


পৃথক এক শোকবার্তায় সৌদিয়া জানায়, ৮ অক্টোবরের ওই হামলায় প্রাণ হারানো তাদের কর্মী হলেন ক্যাপ্টেন আলকালথামি। কর্মজীবনে তার অবদান এবং সহকর্মীদের ওপর তাঁর রেখে যাওয়া গভীর প্রভাবের কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে বিমান সংস্থাটি। তার পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতিও সমবেদনা জানিয়েছে সৌদিয়া।


বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পরিস্থিতি মোকাবিলার কার্যক্রম চালু করা হয়। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের ও তাদের পরিবারের প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়।


সৌদিয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট চলাচল ও কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সংস্থাটি ফ্লাইটের সময়সূচি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। পাশাপাশি নিজস্ব আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছে।


সূত্র: সৌদি গেজেটে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন