ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ডিজেলের দাম কমাতে এবার ‘বড় ঘোষণা’ নিয়ে আসছেন ট্রাম্প

ডিজেলের দাম কমাতে এবার ‘বড় ঘোষণা’ নিয়ে আসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

ডিজেলের দাম কমাতে এবার ‘বড় ঘোষণা’ নিয়ে আসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে শিগগিরই একটি ‘বড় ঘোষণা’ আসছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বর্তমানে রেকর্ড ছুঁইছুঁই ডিজেলের দাম দ্রুতই কমে যাবে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমার মনে হয়, ডিজেল নিয়ে খুব শিগগিরই আমাদের বড় একটি ঘোষণা আসছে।’

 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রেখেছি। জ্বালানির দাম খুব দ্রুত কমে যাবে এবং যেকোনো উপায়েই হোক, এই পরিস্থিতির অবসান ঘটতে চলেছে।’

 

উল্লেখ্য, বিশ্বজুড়ে ডিজেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য সম্প্রতি চাপ দেয় ট্রাম্প প্রশাসন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন