ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটগুলিতে হাজার হাজার পূর্ণ্যার্থীর ভিড় উপচে পড়েছে

পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটগুলিতে হাজার হাজার পূর্ণ্যার্থীর ভিড় উপচে পড়েছে

আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটগুলিতে হাজার হাজার পূর্ণ্যার্থীর ভিড় উপচে পড়েছে

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

আশ্বিন মাসের শুক্লপক্ষের সূচনায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ শুরু হলো দেবীপক্ষ। মহালয়ার এই পুণ্যলগ্নে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল দান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তর্পণ সারছেন। সেই প্রাচীন রীতি মেনে শনিবার ভোর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গঙ্গার ঘাটে হাজার হাজার পূর্ণ্যার্থীর ভিড় উপচে পড়েছে।

পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেই ভক্তিভরে এই তর্পণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, যা দুপুর পর্যন্ত চলবে।

 

শাস্ত্রজ্ঞদের মতে, পিতৃপুরুষকে শ্রদ্ধা নিবেদনের বিশেষ শুভ মুহূর্তটি শনিবার (১০ অক্টোবর) সকাল ১১:২৪ মিনিট থেকে দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্ঠাভরে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ সম্পন্ন করলে পরিবারে স্বর্গীয় শান্তি ও সমৃদ্ধি নেমে আসে।

 

মহালয়ার এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

সাধারণ পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি ঘাটগুলির সার্বিক নজরদারিতে বিশেষ দায়িত্ব পালন করছে মহিলা পুলিশের বিশেষ দল 'উইনার্স' ও 'দুর্গা বাহিনী'।

 

ঘাট সংলগ্ন স্থলভাগের পাশাপাশি জলভাগেও চলছে কড়া প্রহরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে গঙ্গা নদীতে স্পিডবোট ও বিশেষ নৌকার সাহায্যে নিরবচ্ছিন্ন টহল দিচ্ছে হুগলি রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা দল (ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ)।

 

স্নানের সময় কোনো ভক্ত যাতে বিপদের মুখে না পড়েন, সে জন্য রিভার ট্রাফিক গার্ড সার্বক্ষণিক নজর রাখছে। ঘাটগুলিতে ভক্তদের সচেতন করতে নিয়মিত মাইকিংও চালানো হচ্ছে। সামগ্রিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আঁটসাঁট নিরাপত্তার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে মহালয়ার তর্পণ পর্ব।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন