ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক

আন্তর্জাতিক, ভারত

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

দিল্লিতে প্রস্তাবিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ভারতীয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহারে তাঁর বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ অমান্য করে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দিল্লি পুলিশ এই সমাবেশের কোনো অনুমতি দেয়নি। অনুমতিহীন এই বিক্ষোভকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

সমাবেশ ঠেকাতে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াতে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি গুরুত্বপূর্ণ স্টেশনের প্রবেশ ও প্রস্থান ফটক বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আন্তঃরাজ্য ও স্থানীয় মিলিয়ে ২৫০টিরও বেশি দূরপাল্লার ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত থেকে জনপথ ও কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে। অতীতে প্রশ্নপত্র ফাঁসের দাবিতে হওয়া বিক্ষোভের তীব্রতা এবং পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে এবার কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন