ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জামালপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু, বাসসহ হেলপার আটক

জামালপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু, বাসসহ হেলপার আটক

সারা বাংলা

জামালপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু, বাসসহ হেলপার আটক

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

জামালপুরের বকশীগঞ্জে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) এবং তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী 'শান্তি পরিবহন'-এর একটি বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। বাসটি বেপরোয়া গতিতে এসে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন