ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সারা বাংলা

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নড়াইলের লোহাগড়া উপজেলায় সহপাঠীর মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। সে স্থানীয় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুবায়ের তার এক সহপাঠীর কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয়। মোটরসাইকেলটি নিয়ে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড় অতিক্রম করার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন