আন্তর্জাতিক, ভারত
দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক হলেন মমতা

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।
সেই সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে।
কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর।
ডিবিসি/এফএইচআর