বিবিধ
৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে রয়্যাল এনফিল্ডের ‘Ride for Smiles’

বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯ হাজারেরও বেশি রাইডারের মাইলফলক উদযাপন করতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ ‘Classic 350 Ride for Smiles’ নামে এক বিশেষ সামাজিক উদ্যোগের আয়োজন করেছে। এই আয়োজনে ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন। পরে তারা এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের (SOS Children’s Villages Bangladesh) শিশুদের সাথে বিভিন্ন আনন্দ ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হন।
‘A Ride. A Smile. A Memory Forever’ ভাবনা সামনে রেখে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে এসওএস চিলড্রেনস ভিলেজের উদ্দেশে রাইডারদের এই আনন্দযাত্রা শুরু হয়। গন্তব্যে পৌঁছে রাইডার ও শিশুরা একসঙ্গে আনন্দঘন সময় কাটান। খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস কিট, উপহার, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাসের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে দেশে পিতামাতার যত্ন হারানো বা ঝুঁকিতে থাকা শিশুদের নিয়ে কাজ করে আসা এসওএস চিলড্রেনস ভিলেজ শিশু কল্যাণে অবদানের জন্য ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।
আয়োজনটিতে অংশ নেয়া একজন রাইডার জানান, শুধু রাইডের আনন্দ নয়, এসওএস চিলড্রেনস ভিলেজের শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিতে পারাটাই তার কাছে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ৯ হাজারের বেশি রাইডারের এই মাইলফলক রাইডার কমিউনিটির ভালোবাসা ও আস্থার প্রতিফলন। এই আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই শিশুদের সাথে সময় কাটানোর এমন উদ্যোগ নেয়া হয়েছে।এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের পক্ষ থেকেও এমন আনন্দময় আয়োজন ও অর্থবহ অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়।
ডিবিসি/আরএসএল