ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

বিবিধ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

দেশে সৌরবিদ্যুৎনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ চালু করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে এই ইকো-সিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম প্রমুখ।

 

বিদ্যুৎ খাতে গুণগত পরিবর্তন ও সাশ্রয়ের আশা
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি গুণগত পরিবর্তন হতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে তেল, গ্যাসসহ অন্যান্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে প্রচুর বৈদেশিক মুদ্রা ও আমদানি ব্যয় হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমাদের পরনির্ভরশীল হতে হচ্ছে। ওয়ালটন সোলারের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের যে কাজ করছে, তা সারা দেশেই হতে যাচ্ছে।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে সোলারের মাধ্যমে কম খরচে বড় অঙ্কের বিদ্যুৎ উৎপাদন করে জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে। এতে জ্বালানি আমদানির বিশাল ব্যয় সাশ্রয় হবে। সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে কুকারসহ সবকিছুই চালানো যাবে। প্রধানমন্ত্রী এই প্রকল্পটিকে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, রুফটপে সোলার স্থাপনকারীরা নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। এজন্য সরকারের পক্ষ থেকে ইনসেনটিভ ও প্যাকেজ দেওয়া হয়েছে।

 

ওয়ালটনের সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা
ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থানের মূলে রয়েছে জ্বালানি সক্ষমতা। ওয়ালটনের তৈরি প্রতিটি গৃহস্থালি পণ্য সোলার সিস্টেমে চালানো সম্ভব। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁর নিজের ব্যবহৃত বাসার ছাদে ওয়ালটনের সোলার ব্যবহার করে তাদের ওপর আস্থা রেখেছেন। এসময় তিনি বাংলাদেশে তৈরি পণ্যের ওপর সাধারণ মানুষের আস্থা তৈরিতে গণমাধ্যমের অতীত ভূমিকার কথা স্মরণ করে তাদের ধন্যবাদ জানান।

নিজেদের কারখানার ছাদ ও মৎস্য খামারের জলাশয়ে সোলার ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ওয়ালটন এখনই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। ভবিষ্যতে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ না নিয়েও নিজেদের উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে চলার সক্ষমতা অর্জনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

 

সোলার ইকো-সিস্টেমে যা থাকছে
ওয়ালটনের এই সোলার ইকো-সিস্টেমে রয়েছে সোলার ইনভার্টার, সোলার প্যানেল, স্টোরেজ ব্যাটারি ও সোলার কেবল। এর পাশাপাশি রয়েছে সৌরবিদ্যুৎনির্ভর হাইব্রিড এসি, চার দরজার ইনভার্টার ফ্রিজ এবং ওয়াশিং মেশিন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন