ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন