ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

সারা বাংলা

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন মাছচাষি বাবলু প্রামাণিক (বাবু)।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের জয়েসাড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

মাছচাষি বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে দুই বিঘা জমির একটি পুকুরে তিনি মাছ চাষ করছেন। এবার পুকুরটিতে শিং মাছ চাষ করেছিলেন। শুক্রবার রাতে পুকুর পাহারা দিয়ে রাত ২টার দিকে তিনি বাড়ি ফেরেন। শনিবার ভোরে পুকুরে গিয়ে মাছগুলোকে পানিতে অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখেন। পরে দ্রুত একজন মৎস্য চিকিৎসককে খবর দেন। পুকুরের পানি ও মাছের অবস্থা পর্যবেক্ষণ করে ওই চিকিৎসক বিষ প্রয়োগের সন্দেহের কথা জানান।

 

বাবলু প্রামাণিকের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে তার কয়েক বছরের পরিশ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন