ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান বাংলাদেশের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান বাংলাদেশের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

জাতীয়

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান বাংলাদেশের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

অনিবার্য কারণবশত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট (বিজি ৩৩৯ এবং বিজি ৩৪০) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

এই অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রী ও তাদের পরিবারের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা অফিশিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন