ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

রাজনীতি

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (১১ অক্টোবর) দেশে ফিরে তিনি জানান, বাংলাদেশ সম্পর্কে আইপিইউর যে ভুল ধারণা ছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে।

আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ এবার বড় ধরনের সাফল্য অর্জন করেছে। গত ৫ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন ভুটানের স্পিকারের কাছ থেকে আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

 

স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলটি বিমানবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। ৩৭টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্ব পাওয়ায় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও প্রতিনিধিত্ব এখন আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন