ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠিকে

ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠিকে

আন্তর্জাতিক, ভারত

ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠিকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। রোববার তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার সকাল ৬টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার বাসভবন থেকে ধ্রুব রাঠীকে আটক করে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। সেই আন্দোলন দমাতে বিরোধী নেতা, সমাজকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরসহ এদিন অন্তত ৬ হাজার মানুষকে আটক করে পুলিশ, যাদের অন্যতম ছিলেন আলোচিত এই ইউটিউবার।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন