ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুদ্ধবিমান পাঠিয়ে ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিমান পাঠিয়ে ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক

যুদ্ধবিমান পাঠিয়ে ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করায় ওমান উপসাগরে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান মলিকা’ বা ‘আরিকা সান’ নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি সামরিক যুদ্ধবিমান থেকে জাহাজটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়। এতে জাহাজটির চালিকাশক্তি পুরোপুরি অচল হয়ে গেলেও নাবিকরা সম্পূর্ণ অক্ষত আছেন।

সেন্টকমের তথ্যমতে, গত ১৪ জুলাই থেকে ইরানের বন্দর ব্যবহারকারী সব জাহাজের ওপর নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে মার্কিন বাহিনী। গত তিন মাসে অবরোধ কার্যকরের অংশ হিসেবে ১৩৫টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে এবং চারটি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে। এ ছাড়া আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ১০টি তেলবাহী ট্যাংকারও ধ্বংস করেছে তারা।

 

বাণিজ্যিক জাহাজে এ ধরনের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সাধারণ করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেন বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের সামরিক হামলা চালানো হচ্ছে।

 

অন্যদিকে হরমুজ প্রণালিতে ‘অবৈধ পথে’ চলাচলের অভিযোগে ‘এনভি সানশাইন’ নামের একটি এলপিজি পরিবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন