ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নাটোরে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নাটোরে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সারা বাংলা

নাটোরে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম পারুহার মহল্লার আবুল সরদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রণবাঘায় যান হাসিব। বিক্রি শেষে ভ্যানে নিজ বাড়ি চৌগ্রামে ফিরছিলেন তিনি। পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসিব।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন