সারা বাংলা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণে দগ্ধ ৪, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে কাচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধরা হলেন– রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাচপুরে এ ঘটনা ঘটে।
রবিবার (১১ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিষ্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন