ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

সারা বাংলা

কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এসআরবি-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ২৫ জুন সকালে মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, গ্রামে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগে রহিম সরকারের পক্ষের মাওলা সরকার নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি রাশিদা বেগম ও তার স্বামী দীর্ঘদিন পলাতক থাকার পর ঘটনার দিন সকালে নিজ বাড়িতে ফেরেন। পরে গৃহপালিত পশু নিয়ে পিকআপে করে যাওয়ার সময় রহিম সরকারের নেতৃত্বে ১৫-২০ জন তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার দুই মেয়েও মারধরের শিকার হয়ে আহত হন।

 

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রহিম সরকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন