ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগকারী প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগকারী প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগকারী প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

সাক্ষাতে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের পুরোনো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, একটি নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন