ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু রয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শনিবার সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেন কর্মকর্তারা।

ইরি পুলিশের প্রধান রিক লোরাহ জানান, ৪৫ বছর বয়সী ওই হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজের গুলিতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ প্রধান জানান, নিহত নয়জনের মধ্যে আটজন একই পরিবারের সদস্য এবং অন্যজন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হামলাকারী বাড়িতে প্রবেশের পর বাইরে এসে আরও দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন বিচলিত অবস্থায় প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে দেখা যায়। পরে পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন ব্যক্তির মরদেহ খুঁজে পায় পুলিশ।


ইরির মেয়র দারিয়া ডেভলিন বলেন, পুলিশ ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় এবং সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। এই ঘটনার মানসিক ভার পুলিশ সদস্যদেরও বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মেয়রের সঙ্গে কথা বলার কথা জানান এবং সহায়তার প্রস্তাব দেন। হামলার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।


গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে হামলাকারী ছাড়া অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন