ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী বাবুর্চিকে ধর্ষণের পর হত্যা, আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী বাবুর্চিকে ধর্ষণের পর হত্যা, আসামির স্বীকারোক্তি

সারা বাংলা

নারায়ণগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী বাবুর্চিকে ধর্ষণের পর হত্যা, আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনৈতিক ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়া বেগম (৪৫) নামে এক নারী বাবুর্চিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সহকর্মী সারোয়ার জাহান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিহত রাবেয়া বেগম পাঁচ সন্তানের জননী। তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের রান্নার কাজ করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত সাগরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে রাবেয়াকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সাগর। এরপর লেকপাড়ের ঝোপে মরদেহ লুকিয়ে রেখে তিনি পুনরায় নিজের কাজে যোগ দেন।

 

পরদিন ৫ অক্টোবর ওই প্রকল্পের ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের ঝোপ থেকে পুলিশ রাবেয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আসামির জবানবন্দির ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন