ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসাসেবার গুণগত মান আরও উন্নত করা গেলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি চিকিৎসকসহ সব পেশাজীবীকে রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত দায়িত্বে মনোযোগী হলে জনগণ আরও উন্নত সেবা পাবে।

 

এ সময় অধ্যাপক ডা. শাহিনুল আলম দেশের লিভার চিকিৎসার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

 

সাক্ষাতে আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান অধ্যাপক শাহিনুল আলম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

 

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটির সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন