ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সৌদিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদ নিহত

সৌদিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদ নিহত

সারা বাংলা

সৌদিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদ নিহত

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। নিহত শাহেদ আহম্মেদ উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলাম ও ছাহেরা বেগমের ছেলে। গত চার বছর ধরে তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন শাহেদ। ছুটি শেষ হওয়ার আগেই কাজের প্রয়োজনে গত শুক্রবার (৯ অক্টোবর) তিনি পুনরায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছানোর পর শনিবার বাংলাদেশ সময় বিকেলে স্ত্রী কোহিনুর আক্তার কাকলীর সঙ্গে মুঠোফোনে তার কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ করতে না পেরে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে পরিবারের সদস্যরা শাহেদের মৃত্যুর খবর পান।

 

খবর পেয়ে শাজাহানপুর উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও ইউপি চেয়ারম্যান তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। পরিবার সূত্রে আরও জানা যায়, শাহেদের বাবা রফিকুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। তার মা ছাহেরা বেগমও দুই মাস আগে ওমরাহ পালনের জন্য সেখানে গেছেন। শাহেদের স্ত্রী কাকলী ও তাদের দুই সন্তান বর্তমানে দেশে রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান জানান, নিহত শাহেদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। সরকারি খরচে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট একটি মিশন এ নিয়ে কাজ করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন