ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চাঁদপুরে অন্যত্র পাচারকালে জেলেদের জন্য বরাদ্দকৃত ৫ টন চাল জব্দ

চাঁদপুরে অন্যত্র পাচারকালে জেলেদের জন্য বরাদ্দকৃত ৫ টন চাল জব্দ

বাংলাদেশ, সারা বাংলা

চাঁদপুরে অন্যত্র পাচারকালে জেলেদের জন্য বরাদ্দকৃত ৫ টন চাল জব্দ

‎চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

‎চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় ৫ টন চাল অন্য জেলায় নেওয়ার পথে ট্রাকসহ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

তিনি জানান, চাল পাচারের গোপন সংবাদে রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

‎

‎প্রাথমিকভাবে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চাল লাকসামে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় অভিযোগটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন