ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার

বাংলাদেশ, সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে একটি লেবুবাগানের মধ্যে রাতের অন্ধকারে মাটির নিচে পুঁতে রাখা তিন বালতি থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়।

জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে আমবাগানের মধ্যে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির উপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। পরে দুপুর থেকে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। রাতে বোম্ব ডিসপোজাল ইউনিট তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্ধার করে।


অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, ‘তিনটি বালতি উদ্ধার করে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’


এর আগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হয়। এ সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। আজ (রবিবার) উদ্ধারকৃত ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারণা স্থানীয়দের।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন