বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লার ঘটনা
ফিলিং স্টেশনে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল, হাতেনাতে ধরে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরজুলি এলাকায় ‘মেসার্স জান্নাত ফিলিং স্টেশন’-এ অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করার সময় হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে বুড়িচং উপজেলার কোরপাই ঝাগুরজুলি এলাকায় ওই পাম্পে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, পাম্পটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছে- এমন অভিযোগ পেয়ে সেখানে রবিবার (১১ অক্টোবর) অভিযান চালানো হয়। এ সময় গ্যাস রিফিলের ডিভাইসসহ তাদের হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম, গ্যাস কোম্পানির প্রতিনিধি ও কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/ এসভিএন