ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা

আন্তর্জাতিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি বিমানবন্দর ও প্রধান কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এর মধ্যেই রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জ্যাকা) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষের মতে, ‘সৌদি আরবের বেসামরিক বিমান স্থাপনাগুলোতে চলমান হামলার মাঝেই এই ঘটনা ঘটল।’


এর আগে রবিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলার কথা জানিয়েছিল জ্যাকা। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হলেও তাদের সংখ্যা বা আঘাতের মাত্রা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।


এদিকে, এক টেলিভিশন বিবৃতিতে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ‘হামলাটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে।’


এ ছাড়াও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি তেল জায়ান্ট আরামকোর শেদগাম গ্যাস প্ল্যান্ট এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তানাজিব তেল স্থাপনাতেও হামলার দাবি করেছেন সারি। তিনি জানান, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে সৌদিতে এমন আরও হামলার হুমকিও দিয়েছেন হুতিদের এই মুখপাত্র।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন