ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়: রিজভী

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়: রিজভী

রাজনীতি

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়: রিজভী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই অক্টোবর ২০২৬ ০১:৫৯:৩৭ অপরাহ্ন

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে এবং তারা দুর্গাপূজায় নাশকতা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, কারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তা সবারই জানা। এই অপশক্তি অতীতেও সক্রিয় ছিল এবং এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ধরনের যেকোনো নাশকতা ও চক্রান্ত মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন।

 

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ পরিচালনা অব্যাহত থাকলে বিদ্যমান সকল সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন