সারা বাংলা
সীতাকুণ্ডে ৭০০০ কেজি ইলিশ জব্দ করে বিলানো হলো ২৫ এতিমখানায়
.webp)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (১২ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে ৭ টন ইলিশসহ চারটি বোট আটক করা হয়। একই সাথে অসাধু জেলে ও বাণিজ্যিক মৎস্যজীবীদের ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত ৭ টন ইলিশ মাছ সীতাকুণ্ড উপজেলার ২৫টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুতের ওপর সরকার ঘোষিত সর্বাত্মক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে ও কোস্টগার্ডের সার্বিক সহযোগিতায় রবিবার রাত ২টায় সাগরে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ জানান, মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে সাগরে কোনোভাবেই অবৈধভাবে মাছ শিকার করতে দেয়া হবে না। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল পিও ও তার দল।
আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার (পিআরএল) মো. আবুল কালাম আজাদ, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. রাশেদ আহমেদ ও মৎস্য অফিসের কর্মচারীরা।
ডিবিসি/এসডব্লিউএন