ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হুতিদের হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র সংকটে সৌদি আরব

হুতিদের হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র সংকটে সৌদি আরব

আন্তর্জাতিক, আরব

হুতিদের হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র সংকটে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে সৌদি আরবের। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, বিশাল আয়তনের সৌদি আরবজুড়ে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে রিয়াদ। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন স্থানে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হচ্ছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং রাজপ্রাসাদগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে সৌদি কর্তৃপক্ষ।


সৌদি আরবের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন। তিনি বাংকার-সুবিধাসম্পন্ন, কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে অবস্থান পরিবর্তন করছেন। এ সময় তার সঙ্গে থাকছেন বাছাই করা নিরাপত্তাকর্মীরা।


প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের ধারাবাহিক হামলা মোকাবিলা করতে গিয়ে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়ছে। দেশটির বিশাল ভূখণ্ডের সর্বত্র কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সীমিত ক্ষেপণাস্ত্রের মজুত ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান পরিবর্তন করছে রিয়াদ।


সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

 

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন