ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক

সারা বাংলা

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে ঐশী আক্তার (২৫) নামে এক নারীকে খুনের অভিযোগ উঠেছে স্বামী সোহেল খানের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় সোহেল ও তার ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে দাম্পত্য কলহের জেরে সোহেল লোহার রড দিয়ে ঐশীর মাথায় আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে অচেতন অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম বলেন, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

 

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল ও তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঐশীর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন