বাংলাদেশ, সারা বাংলা
বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়

মেহেরপুরে ছেলে শাহাবুলের হাতে খুন হয়ছে বাবা হাবেল (৭০)। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে ধারালো ডাসা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে সাহাবুল নিজেই হাজির হয় সদর থালায়। পুলিশ বলছে, জমি জমার সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুই বছর আগে হাবিলের মা মারা যায়। তারপর থেকেই সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাধা দেয় ছেলে সাহাবুল। জমি জমা নিয়ে শুরু হয় বিরোধ।
সোমবার (১২ অক্টোবর) সকালে সাহাবুল তাদের নিজ জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। সেখানে গিয়ে শুনেন তাদের জমি গোপনে একজনকে বর্গা দিয়েছেন তার বাবা। এ সময় ঐ বর্গা চাষীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সে। ফিরে আসে বাড়িতে। ঘাস চোরানোর একটি ধারালো ডাসা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় তার বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধারালো ডাসা দিয়ে বাবা হাবেলের গলায় ডাসা দিয়ে একটি কোপ মারে সে। এতে মারাত্মক জখম হয় হাবেল। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশের একটি দল। পরে সাহাবুল নিজেই হাজির হয় থানায়।
তিনি আরো বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর তার পেছনের ঘটনা জানা যাবে।
ডিবিসি/ আরএফই