ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হুতি হামলা: ক্ষতিগ্রস্ত রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ

হুতি হামলা: ক্ষতিগ্রস্ত রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক, আরব

হুতি হামলা: ক্ষতিগ্রস্ত রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর নিরাপত্তা যাচাইয়ের জন্য বন্ধের মেয়াদ বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা ও পরিচালন সক্ষমতা যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। সোমবার (১২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানানো হয়।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) তথ্য অনুযায়ী, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। রবিবার বিমানবন্দরে আরও একটি হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন ১১ জন।


বিমানবন্দর বন্ধ থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। উড়োজাহাজ চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, রবিবার রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়। সোমবারের ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়ার আশঙ্কা করা হয়।


লুফথানসা ও এয়ার ফ্রান্স-কেএলএমসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াদে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এদিকে, রিয়াদে বিশ্ব পেট্রোলিয়াম কাউন্সিলের জ্বালানি কংগ্রেস চলার মধ্যেই বিমান চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহী সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।


নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরবের আকাশসীমায় বা এর ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে মার্কিন বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার প্রভাবে গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবজুড়ে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল হয়েছে।


সূত্র: গালফ বিজনেস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন