ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভোট কারচুপির অভিযোগে দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল, আটকাল পুলিশ

ভোট কারচুপির অভিযোগে দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল, আটকাল পুলিশ

আন্তর্জাতিক, ভারত

ভোট কারচুপির অভিযোগে দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল, আটকাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিল করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। তবে দিল্লিতে মিছিলটি কিছুদূর এগোনোর পর পুলিশ তাদের আটকে দেয়। একই সময়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছে বিরোধী জোটের আইনজীবী দল।

সোমবার (১২ অক্টোবর) দিল্লির কনট প্লেস ও মান্ডি হাউস এলাকার মধ্যবর্তী সড়কে হাজারো বিক্ষোভকারী জড়ো হন। ‘চলো দিল্লি-গণতন্ত্রের জন্য মিছিল’ শীর্ষক কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরা। মিছিলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবসহ বিরোধী জোটের নেতাকর্মীরাও অংশ নেন।


এর আগে কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাব করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিবর্তন, সংবিধানের সুরক্ষা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত বিরোধীদের আন্দোলন চলবে।


রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য। এর আগে ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছিল বিরোধী জোট। রাহুলের ভাষ্য অনুযায়ী, প্রধান বিচারপতি তাদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।


এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। এর বেশির ভাগই ছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মতপার্থক্য স্বাভাবিক।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন