ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ

আন্তর্জাতিক, ভারত

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজনের জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এর ফলে এত দিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত জান্তর মন্তরে আর এসব কর্মসূচি পালন করা যাবে না।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন স্থানগুলো চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত স্থান তিনটি হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।


দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে একটি আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে জান্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন তিনটি স্থানকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে।


নতুন স্থানগুলোতে বিক্ষোভ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিয়ম ও কার্যপদ্ধতি (এসওপি) পরে আলাদাভাবে জারি করা হবে বলে জানিয়েছে পুলিশ।


বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ইন্ডিয়া এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে এ সিদ্ধান্ত এলো।


জান্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করতে পারে বিরোধীরা। তাদের অভিযোগ হতে পারে, এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি সীমিত করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।


তবে জান্তর মন্তরের আশপাশে যান চলাচলের চাপ কমলে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা স্বস্তি আসতে পারে। এলাকাটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছাকাছি অবস্থিত।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন