ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ ‘কোবরা গ্রুপে’র প্রধান সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ ‘কোবরা গ্রুপে’র প্রধান সোহেল গ্রেপ্তার

অপরাধ

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ ‘কোবরা গ্রুপে’র প্রধান সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১২ই অক্টোবর ২০২৬ ০৬:২০:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং ‘কোবরা গ্রুপ’ এবং ‘সোহেল গ্রুপ’-এর প্রধান সোহেল খন্দকারকে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এসব তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং ১০ গ্রাম (৭০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে আভিযানিক দল।

 

এসআরবি জানায়, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ সংলগ্ন এলাকাগুলোতে মাদক কারবার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। নিজ আধিপত্য বজায় রাখতে ও মাদক কারবার নিয়ন্ত্রণে তিনি একাধিক কিশোর গ্যাং গড়ে তোলেন। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী এবং ঝুট গোডাউন মালিকদের জিম্মি করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

 

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারির ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন