ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

সাগর লক্ষ্য করে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সাগর লক্ষ্য করে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক, অন্যান্য

সাগর লক্ষ্য করে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

উত্তর কোরিয়া থেকে পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) তথ্য অনুযায়ী, পিয়ংইয়ং এলাকা থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।

জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তাকাশি কোয়ারি জানিয়েছেন, ১৭ মিনিটের ব্যবধানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ২২০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৯১০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির গতিপথ ছিল অস্বাভাবিক। এটি হাইপারসনিক অস্ত্র হতে পারে বলেও ধারণা দিয়েছেন তিনি।


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে। পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে সিউল।


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র জ্যাং দো-ইয়ং মনে করেন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শক্তি প্রদর্শনের অংশ হতে পারে। এর কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়া নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।


গত ৩ অক্টোবরও হাইপারসনিক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এড়ানোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই ওই অস্ত্র তৈরি করা হয়েছে।


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থবির হয়ে পড়া কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবও প্রত্যাখ্যান করে আসছে পিয়ংইয়ং।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন