ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নওয়ান কিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি মুশশাক প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে কোয়েটার নওয়ান কিল্লির কাছে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা প্রশিক্ষক মেজর হুসনাইন শেহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আবদুল সামাদ নিহত হন।


এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এ ঘটনায় শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, এই শোকের মুহূর্তে তারা নিহতদের পরিবারের সঙ্গে রয়েছেন।


এর আগে গত জুনে পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। একই মাসে মারদানে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় পাকিস্তান বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন।


গত বছরের সেপ্টেম্বরে চিলাস শহরের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্যের মৃত্যু হয়।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন