সারা বাংলা
ফেনীতে সাপের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে সাপুড়ে

ফেনীতে বিষধর পদ্মগোখরা সাপের কামড়ে আহত হয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির দুলাল নামের এক সাপুড়ে।
সোমবার (১২ অক্টোবর) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিয়মিত সাপ ধরেন শহরের মাস্টারপাড়ায় বসবাসকারী দুলাল।
আহত সাপুড়ে দুলাল জানান, একটি ঘরে সাপের উপদ্রব দেখা দিলে তাকে ডাকা হয় এবং সাপ উদ্ধার করার সময় সাপের কামড়ে আহত হন তিনি।
পরবর্তীতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরীক্ষা করার পর রক্তে সাপের বিষের উপস্থিতি না পেয়ে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়।
ডিবিসি/এসডব্লিউএন